1. admin@weeklyprekkhapot.com : admin :
মাঠে থেকে ছিটকে গেলেন নেইমার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাঠে থেকে ছিটকে গেলেন নেইমার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
মাঠে থেকে ছিটকে গেলেন নেইমার

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪ (দৈরাস ডেস্ক):
আগামী অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। স্ক্যান রিপোর্ট অনুযায়ী নেইমারের সৌদি ক্লাব আল-হিলাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

৩২ বছর বয়সী নেইমার সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্ণামেন্টে এস্তেগলালের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। কিন্তু ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২৬ মিনিটের মধ্যে আবারো বদলী বেঞ্চে চলে যেতে বাধ্য হন।

২০২৩ সালে আকর্ষনীয় চুক্তিতে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ডান হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত মাসে নেইমার মাঠে ফিরেছিলেন।

আল-হিলাল কোচ জর্জ জেসুস সপ্তাহের শুরুতে বলেছিলেন সাম্প্রতিক ইনজুরিতে নেইমারকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আল-হিলালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘নেইমার এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’

সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল এখনো চলতি পেশাদার লিগে নেইমারকে নিবন্ধিত করেনি। গত মাস থেকে পেশাদার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে।
যদিও বার্সেলেনোর সাবেক এই সুপারস্টার একজন তালিকাভূক্ত খেলোয়াড় হিসেবে এশিয়ান সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ পেয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park