1. admin@weeklyprekkhapot.com : admin :
কাজিপুরে অধ্যক্ষের মুক্তির দাবীতে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কাজিপুরে অধ্যক্ষের মুক্তির দাবীতে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
কাজিপুরে অধ্যক্ষের মুক্তির দাবীতে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন

।। টি,এম শরিফ উদ্দিন ।।
সিরাজগঞ্জ, ০৬ নভেম্বর ২০২৪ (দৈরাস):

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন- আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলম আহসান হাবীব, সহকারী অধ্যাপক মোহতাব উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক ফজর আলী, এ.কিউ.এম.ইকবালআবদুল কুদ্দুস, সানোয়ার হোসেন, প্রধান অফিস সহকারী আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যসিষ্ট স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের সময়ে করা একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ ও বিদ্যানুরাগী ব্যক্তি। সম্প্রতি, আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।

এসময় কাজীপুর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক শামীম আহমেদ (টমাস) সহ কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park