1. admin@weeklyprekkhapot.com : admin :
বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : এম আবদুল্লাহ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : এম আবদুল্লাহ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : এম আবদুল্লাহ

চট্টগ্রাম, ০৬ নভেম্বর ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভা-ার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপসাংবাদিকতা বিলুপ্ত হয়।

বুধবার (০৬ নভেম্বর) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউজ হল রুমে আয়োজিত সভায় চট্টগ্রাম নগর, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ১৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহমুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মো. সাঈদ হাসান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাংবাদিকদের শুধু অনুদানের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের জন্য বহুমুখী কল্যাণকর কাজেও হাত দিতে হবে। এ ছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানে কাজ করছে কল্যাণ ট্রাস্ট। বয়োবৃদ্ধ ও অবসরকালীন সাংবাদিকদের জন্য ভাতা প্রদানে কার্যক্রম গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট এমন কথা উল্লেখ মুহাম্মদ আবদুল্লাহ বলেন, এ লক্ষ্যে নীতিমালা প্রণয়নে কাজ চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য জাহিদুল করিম কচি, দি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণী মনছুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সিএমইউজে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, মুখলেছুর রহমান ফরহাদী, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংবাদিক জীবন মুছা, ফারুক মুনির, ইসমাইল ইমন ও আরিয়ান লেলিন প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park