1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীতে বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

রাজধানীতে বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
রাজধানীতে বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০৬ নভেম্বর ২০১৪ (দৈরাস):

রাজধানীর কোতোয়ালী ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৩১ হাজার পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালী ও সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ এলাকা ও সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে মাদক উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এদিন রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার উপর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করার সময় প্রাইভেট কারে দুটি কার্টুন পাওযা যায়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ঐ কার্টুন তল্লাশি করলে কার্টুনের মধ্যে ৩১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওযা যায় যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার টাকা।

এ সময় প্রাইভেট কারের ড্রাইভার শাহ পরান ও প্রাইভেট কারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কোতোয়ালী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

প্রসঙ্গত, টাপেন্টাডল ট্যাবলেট ‘খ’শ্রেণীর মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা টাপেন্টাডল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে।

অন্যদিকে গতকাল রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে রাত ১১.৫০ ঘটিকায় সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙয়ের ব্যাগ তল্লাশি করে ১০০৪ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক চার লক্ষ টাকা) উদ্ধার করা হয় ও নাসিবুর রহমানকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাসিবুর রহমান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park