1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত
কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

কুমিল্লা, ০৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারীরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি ভাংচুর করেছেন। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদারছে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারীদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ‘আজকের কুমিল্লা’র সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ‘সময় টিভি’র কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ এর বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

স্থানীয়রা জানায়, মৌলভীপাড়া এলাকার জুম্মন এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদলকর্মী, সে যদি কোন অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park