।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ০১ নভেম্বর ২০২৪ (দৈরাস):
নানা আয়োজনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজদিখান উপজেলার আয়োজনে আলোচনা সভা, যুবদের মাঝে যুব ঋণের চেক ও বৃক্ষ রোপন, সফল আত্মকর্মী পুরস্কার বিতরণ এবং র্যালির আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজা সুলতানা, সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলার যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রশিক্ষিত ৪ জন যুবদের মাঝে ৬ লাখ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়।