1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে হত্যা মামলার আসামি চাঁদাবাজ ইয়াদুল গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে হত্যা মামলার আসামি চাঁদাবাজ ইয়াদুল গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পঠিত
সাভারে হত্যা মামলার আসামি চাঁদাবাজ ইয়াদুল গ্রেফতার

সাভার (ঢাকা), ২৯ অক্টোবর ২০২৪ (দৈজাস):
সাভারে হত্যা মামলার আসামি ইয়াদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া গ্রামের মৃত আনছার আলী ওরফে বোচা মিয়ার ছেলে যুবলীগের সক্রিয় কর্মী ইয়াদুলকে গ্রেফতার করে।

জানা গেছে, আমিনবাজার ইউনিয়ন যুবলীগ নেতা রাজু আহমেদ শ্যামলের অন্যতম সহযোগী ইয়াদুল। সে আমিনবাজার এলাকায় কাঁচাবাজার, ফুটপাত, ট্যাক্সী ষ্ট্যান্ড থেকে প্রতিদিন চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম জানায়, গ্রেফতারকৃত ইয়াদুল গত সেপ্টেম্বর মাসে সাভার মডেল থানায় বাদী বাচ্চু সরকারের দায়েরকৃত ২৭নং হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park