1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পঠিত
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত

সাভার (ঢাকা), ২৯ মঙ্গলবার ২০২৪ (দৈজাস):
সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হাঁটছিলেন আসাদুজ্জামান। এসময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ থেকে তার একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলেও মোবাইল কিংবা নগদ কোনো টাকা পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park