1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পঠিত
সিরাজদিখানে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪ (দৈজাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোহেল আহমেদ রানার আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ মাঠে কেককাটা ও আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়ে কলেজ রোড থেকে মালখানগর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার আয়োজন ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পল্টনে আওয়ামী ও পুলিশ বাহিনীর নির্বিচার গুলিতে দুচোখ হারানো অন্ধ মালখানগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হালেম শেখ।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা ইকবাল হোসন, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, লোকমান হোসেন, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. বাদশা, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মৎস্যজীবীদল সভাপতি মো. মুসা, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান মৌসুম, মালখানগর ডিগ্রি কলেজ শাখা আহবায়ক হিমেল মাঝি, যুগ্ন আহ্বায়ক রবিন শেখ, যুবদল নেতা পলাশ ভুইয়াসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park