1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজগঞ্জ শহরে ৬ তলা অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণের অভিযোগ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজগঞ্জ শহরে ৬ তলা অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণের অভিযোগ!

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৬ বার পঠিত
সিরাজগঞ্জ শহরে ৬ তলা অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮ তলা ভবন নির্মাণের অভিযোগ!

॥ মোঃ আবু সুফিয়ান তালুকদার ॥
সিরাজগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪ (দৈজাস):

সিরাজগঞ্জে পুলিশ বাহিনীর দাপট দেখিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ এস,পি অফিসের স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম, হিসাব রক্ষক হেদায়েত উল্লাহ ও সহকারী জজ জাহিদুল ইসলাম গংরা সিরাজগঞ্জ শহর দরগা রোডে দুর্নীতির মাধ্যমে কোটি টাকা দিয়ে জমি ক্রয় করে ঘুষের মাধ্যমে পৌর বিধি লংঘন করে ৬ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে অবৈধ ভাবে ৮ তলা ঝুঁকি পূর্ণ ভবন নির্মাণ করেন।

এই ভবন নির্মাণ অনুমোদনের জন্য ঢাকা ফায়ার সার্ভিসে ঘুষ প্রদানের স্বীকারোক্তিও রয়েছে ভবন মালিকদের। নেক্কার জনকভাবে পৌর বিধি লংঘন করে এস,পি অফিস ও পুলিশ বাহিনীর দাপট দেখিয়ে ঝুঁকিপূর্ণ অবৈধ ভবন নির্মাণ করা হয়েছে। এরকম নকশা বহির্ভূত ঝুঁকি পূর্ণ অবৈধ ভবন নির্মাণ হলে ভবিষ্যতে আগুন, ভূমিকম্পসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটতে পারে।

উপরোক্ত বিষয়ে স্হানীয় গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পৌর কর্তৃপক্ষ বরাবর একাধিক লিখত অভিযোগ করা দেয়া হয়। গত ১৪ জানুয়ারি ২০২৪ তারিখে উপ-পরিচালক স্হানীয় সরকার সিরাজগঞ্জ শাখা বরাবর লিখিত অভিযোগ করা হয়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে, ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উপ-পরিচালক স্হানীয় সরকার সিরাজগঞ্জ শাখা হতে পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করেন। এরপর সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিতভাবে ৯ জুলাই ২০২৪ তারিখে অবৈধ ভবন মালিকদের উক্ত অনুমোদিত ৬ তলা ভবনের অতিরিক্ত ৮ম তলাটি ৭ দিনের মধ্যে ভবন মালিকদের নিজ খরচে অপসারণের নির্দেশ দেন এবং ৭ দিনের মধ্যে ভবন অপসারণ না করলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশ দেন।

অথচ উক্ত ভবনটিই নকশা বহির্ভূত বলে অভিযোগ পাওয়া উঠেছে। ভবন মালিক এস,পি অফিসের স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম, হিসাব রক্ষক হেদায়েত উল্লাহ ও সহকারি জজ জাহিদুল ইসলাম গং ক্ষমতার অপব্যবহার করে পৌর কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অনুমোদিত ৬ তলা ভবনের অতিরিক্ত ৮ম তলাটি প্রতিবেদনটি প্রকাশিত সময় পর্যন্ত অপসারণ করেননি।

ইমারত নির্মাণ আইনে অনুযায়ী, অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ করা ইমারত নির্মাণ আইন ১৯৫২,৩, (১) ধারা ইমারত নির্মাণ বিধি মালা ১৯৯৬ এর ৩ উপ বিধির লংঘন। উক্ত আইন লংঘন করে নির্মাণ কার্যক্রম চালিয়ে গেলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও ন্যূনতম ৫০,০০০ টাকা অর্থদণ্ড হবে বলে উল্লেখ রয়েছে।

এলাকাবাসীরা দাবি জানান, পৌর কর্তৃপক্ষ নিজ দায়িত্বে অবৈধ নকশা বহির্ভূত ভবনটি অপসারণ করবে ও ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করায় ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও ভবন মালিকগণ আইনের লোক হয়ে কিভাবে আইন বহির্ভূত পৌরবিধি লঙ্ঘন করে ভবন নির্মাণ করলেন ও এই ভবন মালিকগণদের আয়ের উৎস কি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় এলাকাবাসীরা।
চলবে…

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park