1. admin@weeklyprekkhapot.com : admin :
‘ক্র্যাব’ নির্বাচনে কামরুজ্জামান সভাপতি ও সিরাজুল জেনারেল সেক্রেটারি নির্বাচিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘ক্র্যাব’ নির্বাচনে কামরুজ্জামান সভাপতি ও সিরাজুল জেনারেল সেক্রেটারি নির্বাচিত

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পঠিত
‘ক্র্যাব’ নির্বাচনে কামরুজ্জামান সভাপতি ও সিরাজুল জেনারেল সেক্রেটারি নির্বাচিত

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ এর সভাপতি পদে ‘ভোরের কাগজ’ পত্রিকার মোঃ কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক পদে ‘যুগান্তর’ পত্রিকার সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি, ২০২৪ ইং) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সন্ধ্যায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
সভাপতি পদে ১৭০ ভোট পেয়েছেন কামরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য নিউ নেশনের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজুল পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট। সহ-সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক আলহাদী পেয়েছেন ১০৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে দিপন দেওয়ান ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু পেয়েছেন ৮০ ভোট। অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮৬ ভোট। দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. উজ্জ্বল হোসেন জিসান পেয়েছেন ১২৬ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হোসাইন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম খান পেয়েছেন ১১৮ ভোট। কল্যাণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পেয়েছেন ১০৪ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাত্তার রনি পেয়েছেন ১০২ ভোট।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যের তিন পদে ১৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলী আজম, ১৭০ ভোট পেয়ে দ্বিতীয় মো. আবু দাউদ খান এবং ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park