1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে চলন্ত বাসে এসি বিস্ফোরণে আগুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে চলন্ত বাসে এসি বিস্ফোরণে আগুন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত
সাভারে চলন্ত বাসে এসি বিস্ফোরণে আগুন

সাভার (ঢাকা), ২৬ অক্টোবর ২০২৪ (দৈজাস):
সাভারে একটি চলন্ত বাসের এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ না হলেও বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী।

এর আগে শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসটির এসির বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি। তাদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, চলন্ত বাসে আগুন লাগলে যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে জানালা ও দরজা দিয়ে তাদের মালামাল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় গ্লাসে অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তবে এতে কোনো যাত্রী দগ্ধ হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী জানান, বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপিএটিসির সামনে এসি বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কোনো দগ্ধের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park