1. admin@weeklyprekkhapot.com : admin :
১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন : স্থানীয় সরকার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন : স্থানীয় সরকার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পঠিত
১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন : স্থানীয় সরকার উপদেষ্টা

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৪ (দৈজাস):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

উপদেষ্টা শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাব) এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাঁধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাঁধা এখন আর সামনে এসে দাঁড়াবেনা৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷

উপদেষ্টা বলেন, বিদেশী বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র বিনির্মানে সরকারকে সহায়তা করবে ক্র‍্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র‍্যাব) এর সভাপতি কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্ত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park