1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পঠিত
সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার, ১৮ অক্টোবর ২০২৪ (দৈজাস):
সাভারে সেফটিক ট্যাংকে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার উভয়েই ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে আনিসুর নামেন। এর বেশ কিছু সময় পর সেপটিক ট্যাংকের ভেতরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সাইফুলও নামেন। এরও কিছু সময় পরে তাদের দুজনেরই কোনো সাড়া শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park