1. admin@weeklyprekkhapot.com : admin :
উত্তর জনপদে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উত্তর জনপদে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
উত্তর জনপদে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

দিনাজপুর প্রতিনিধি:
তাপমাত্রা মাপন যন্ত্রের পারদ নেমে এসেছে চলতি শীত মৌসুমের সবচেয়ে নিচে। পৌষের শেষে এসে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দিনাজপুরে শনিবার (১৩ জানুয়ারি, ২০২৪ ইং) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটিই এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আর একদিনের ব্যবধানে শনিবার তা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি। এর আগে গত ৩ জানুয়ারি দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পুরো পৌষ মাস শীত তেমন না থাকলেও পৌষের বিদায়ে দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েছে। হাড় কাঁপানো কনকনে শীতের সঙ্গে কুয়াশার দাপটও বেড়েছে। গত ১০ জানুয়ারি থেকে জেলায় বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। শুক্রবার থেকে যোগ হয়েছে মৃদু শৈতপ্রবাহ।
কুয়াশার দাপট আর হাড় কাঁপানো কনকনে হিমশীতের প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে শ্রমজীবী মানুষ তথা কৃষি শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের কাজ করতে হচ্ছে দুর্ভোগের মধ্যে।
এদিকে কুয়াশার দাপটে সূর্যও উধাও হয়ে গেছে। ১০ জানুয়ারি থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পুরো জেলা। সকাল ১০টা পর্যন্ত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের আলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park