1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

কমলনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ৭নং হাজির হাট ইউনিয়নের এলাকাবাসীরা শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেল ৪টায় হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নতুন প্রস্তাবিত এই ইটভাটা স্থাপনের জায়গায় পাশের হাজিরহাট থেকে ফজুমিয়ার হাট সড়ক পর্যন্ত এ মানববন্ধন করে।
উক্ত মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিশু সহ কয়েক হাজার মানুষ সমবেত হন।
মানববন্ধনে এলাকাবাসীরা দাবীতে বলেন, এটা আমাদের কৃষিনির্ভর ঘনবসতিপূর্ণ এলাকা, আমরা আমাদের ফসলি জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চালাই, এখানে ইটভাটা নির্মাণ হলে আমাদের কৃষিকাজ হুমকির মুখে পড়বে।
তাছাড়া এই এলাকায় রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠান। তাই এই ইটভাটা এখানে স্হাপন হলে পরিবেশ দূষণ ও হুমকির পাশাপাশি স্বাস্হ্য ঝুকিতে পড়বে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা।
তাই তারা স্হানীয় প্রশাসন ও সরকারের নিকট আবেদন করেন, এই এলাকার ফসলি জমি রক্ষা ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে এই এলাকায় যেন অবৈধ ইটভাটা স্থাপন বন্ধ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে প্রস্তাবিত ইটভাটার মালিক স্হানীয় প্রভাবশালী আজাদ কোম্পানি বলেন, আমি সরকারের সকল নিয়ম মেনেই এখানে ইটভাটা নির্মাণ করবো।
তার কাছে পরিবেশ মন্ত্রণালয়ের ডকুমেন্ট চাইলে তিনি বলেন, এক বছর পর যাকে দেখানোর তাকে দেখাবো।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা বলেন, এখানে ইটভাটার অনুমতির ব্যাপারে আমি কিছু জানি না। মানববন্ধনের খবর পেয়েছি তথ্য নিয়ে ও সরজমিনে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park