1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে জানালার গ্রীল কেটে চুরি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদিখানে জানালার গ্রীল কেটে চুরি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত
সিরাজদিখানে জানালার গ্রীল কেটে চুরি

॥ মোঃ হাবিবুর রহমান ॥
মুন্সীগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসত বাড়ির জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনাঘটেছে।

গত রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৬ টা আনুমানিক সময় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বসত বাড়িতে চুরির এ ঘটনাটি সংঘটিত হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে তার একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সয়ন কক্ষে ঘুমিয়ে পরেন।

পরদিন সোমবার ভোর ৬ টার দিকে তিনি ঘুম থেকে উঠে কক্ষের পশ্চিম পাশের রুমের জানালার গ্রিল কাটা ও কক্ষের ভিতরে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান।

পরে তিনি আশপাশের প্রতিবেশীদের বিষয়টি অবগত করে তাদের ডেকে এনে দেখেন কক্ষের ভিতরে থাকা স্টীলের আলমারীর ড্রয়ারে থাকা ৩৫ ভরি ওজনের স্বর্নলংকার, ৯ লাখ টাকা ও ১টি আইফোন ১৫ প্রো ম্যাক্স অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

বসত বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে রবিবার দিবাগত রাত ১১ টা থেকে সোমবার ভোর ৬ টার মধ্যে যেকোন সময় চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে মর্মে দাবী ভুক্তভোগী কামাল হোসেনের।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, সকালে উঠে দেখি জানালার গ্রীল কাটা। রুমের আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। স্টীলের আলমারীর ড্রয়ারে ৩৫ ভরি স্বর্ন, ৯ লাখ টাকা ও ১টি আইফোন নেই। চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি। চোরেরা আমার অর্ধকোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

উক্ত বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park