1. admin@weeklyprekkhapot.com : admin :
মোজাম্বিকের নির্বাচনে রাজধানীতে শাসক দল জয়ী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

মোজাম্বিকের নির্বাচনে রাজধানীতে শাসক দল জয়ী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পঠিত
মোজাম্বিকের নির্বাচনে রাজধানীতে শাসক দল জয়ী

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪ (দৈজাস):
মোজাম্বিকে উত্তেজনাপূর্ণ ভোটে শাসক দল ফ্রেলিমো পার্টি রাজধানী মাপুতোতে জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশন রোববার (১৪ অক্টোবর) জানিয়েছে। মাপুতো থেকে এএফপি এ খবর জানায়।

গত বুধবার থেকে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট ফিলিপ নুসি’র দায়িত্ব পালনের দুই মেয়াদের সীমা শেষ হওয়ায় তিনি পদত্যাগ করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মাপুতোতে তার দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপো ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ছোট দল পোডেমোস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ভেনানসিও মন্ডলেন ৩৪ শতাংশ ভোট পেয়েছেন এবং প্রধান বিরোধী দল রেনামো’র প্রার্থী ওসুফো মোমাদে ৯.৬ শতাংশ ভোট পেয়েছেন।

মোজাম্বিক বুধবার একজন নতুন প্রেসিডেন্ট, গভর্নর এবং সংসদ সদস্যদের নির্বাচনের জন্য ভোট গ্রহন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জিহাদি সহিংসতার কারণে প্রায় স্থবির হয়ে পড়া দেশটির প্রাকৃতিক গ্যাস প্রকল্পগুলো পূনরায় সচল এবং অস্থির অর্থনীতিতে প্রাণসঞ্চার হতে পারে।

দক্ষিণ আফ্রিকার দেশটিতে আনুমানিক ১ কোটি ৭০ লাখ ভোটার রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।

সমাজতান্ত্রিক মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট (ফ্রেলিমো) দলের ব্যাপারে জনগণের ব্যাপক হতাশা সত্ত্বেও জয়ী হবে বলে আশা করা হচ্ছে, যে দলটি প্রায় অর্ধ শতাব্দী আগে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park