1. admin@weeklyprekkhapot.com : admin :
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ বার পঠিত
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪ ইং) রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ উপস্থিত ছিলেন।
পরে দু’জনের মধ্যে পার্বত্য এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাত শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘পাহাড়ের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কি কি সমস্যা আছে এবং তা থেকে উত্তরণের পথ কি হতে পারে তা নিয়ে নতুন শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী পাহাড়ের শিক্ষায় বড় পরিবর্তন আসতে পারে।’
তিনি আরো জানান, জেলা পরিষদের জোর তদারকির কারণে স্কুলগুলোতে আগের চেয়ে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park