1. admin@weeklyprekkhapot.com : admin :
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর দায়িত্ব পেলেন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর দায়িত্ব পেলেন

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১২৫ বার পঠিত
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর দায়িত্ব পেলেন

বিশেষ প্রতিবেদক:
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া বিদায়ী মন্ত্রিসভার কয়েকজনকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। আবার আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে।

এছাড়া নতুন করে স্থান পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি, ২০২৪ ইং) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)।

এছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হয়েছেন।

শপথ গ্রহণের পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী–প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে।

পূর্ণ মন্ত্রীদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়); ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়); আবুল হাসান মাহমুদ আলী (অর্থ মন্ত্রণালয়); আনিসুল হক (আইন মন্ত্রণালয়); নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (শিল্প মন্ত্রণালয়); আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়); মো. তাজুল ইসলাম (স্থানীয় সরকার মন্ত্রণালয়); মুহাম্মদ ফারুক খান (বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়); মোহাম্মদ হাছান মাহমুদ (পররাষ্ট্র মন্ত্রণালয়); দীপু মনি (সমাজকল্যাণ মন্ত্রণালয়); সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়); আবদুস সালাম (পরিকল্পনা মন্ত্রণালয়); মো. ফরিদুল হক খান (ধর্ম মন্ত্রণালয়); র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়); নারায়ণ চন্দ্র চন্দ (ভূমি মন্ত্রণালয়); জাহাঙ্গীর কবির নানক (বস্ত্র ও পাট মন্ত্রণালয়); মো. আবদুর রহমান (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়); মো. আবদুস শহীদ (কৃষি মন্ত্রণালয়); ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়); সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়); মো. জিল্লুল হাকিম (রেলপথ মন্ত্রণালয়); ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়); নাজমুল হাসান (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়); সাবের হোসেন চৌধুরী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়) এবং মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)’র দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ১১ প্রতিমন্ত্রীর মধ্যে নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ; খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয়); জুনাইদ আহ্‌মেদ (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়); জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়); সিমিন হোসেন রিমি (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়); কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়); মহিববুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়); মোহাম্মদ আলী আরাফাত (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়); শফিকুর রহমান চৌধুরী (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়); রুমানা আলী (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) এবং আহসানুল ইসলাম (বাণিজ্য মন্ত্রণালয়)’র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park