1. admin@weeklyprekkhapot.com : admin :
শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৩০ বার পঠিত
শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ হাবিবুর রহমান:
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি, ২০২৪ ইং) সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সুগন্ধা হলরুমে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক মো:মজিবর রহমান এই প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন।
কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম, কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড. ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।
মজিবর রহমান বলেন- বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা বলেন- আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অধিকার বঞ্চিত জাতির ভবিষ্যত অন্ধকার। এ ধরণের প্রশিক্ষণ মানুষকে সমৃদ্ধ করে। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park