1. admin@weeklyprekkhapot.com : admin :
বিসিবি সভাপতি হিসেবে মেয়াদ শেষ করতে চান পাপন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিসিবি সভাপতি হিসেবে মেয়াদ শেষ করতে চান পাপন

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত
বিসিবি সভাপতি হিসেবে মেয়াদ শেষ করতে চান পাপন

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান হিসাবে নিজের মেয়াদ শেষ করতে চান আজই যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া নাজমুল হাসান পাপন। চলতি বছরই বিসিবি সভাপদি হিসেবে বর্তমান মেয়াদ শেষ হবে পাপনের। মূলত নতুন দায়িত্ব পাওয়ায় কাজের পরিধি আরো বেড়ে যাবে বিসিবি সভাপতির।
এবারই প্রথম বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেননি অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক। দু’মাস আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছর বর্তমান মেয়াদ শেষ হবে, বিসিবি সভাপতি হিসাবে এটিই তার শেষ হতে পারে।
আইসিসির নিয়ম অনুসারে, যেকোন দেশের যেকোনো বোর্ড সভাপতিকে নির্বাচিত হতে হবে।
আজ পাপন বলেন, ‘আমি আগেই বলেছি, এই মেয়াদের পর বিসিবিতে যুক্ত থাকবো না। । এখন পর্যন্ত আমি আমার সিদ্বান্তে অটল। তবে আমি এই বছরের মধ্যে এটি শেষ করার জন্য চেষ্টা করবো।’
মন্ত্রী হিসেবে নিয়োগের পর বিসিবির সাথে তার সর্ম্পক নিয়ে জল্পনা শুরু হয়। বিসিবি ও আইসিসির গঠনতন্ত্রে এ বিষয়ে কোন বাধা না থাকলেও, মন্ত্রী হিসেবে নিয়োগ পেলে বিসিবি সভাপতি পদে থাকতে পারবেন না বলে আলোচনার জন্ম দেয়।
অবশ্য আলোচনাকে থামাতে পাপন বলেন, ‘প্রথম কথা হল বিসিবি থেকে পদত্যাগের সাথে এর কোন সম্পর্ক নেই। এর আগে আমাদের অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও এমন অনেক উদাহরণও আছে। এটা কোন বিষয় নয়।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এটাই আমার শেষ মেয়াদ হবে। আগামী বছর নতুন মেয়াদ শুরু হবে। এ বছর মেয়াদ শেষ করার চেষ্টা করবো। আইসিসিরও কিছু নিয়ম আছে। আমি আইসিসির বেশ কয়েকটি কমিটিতে ছিলাম এবং কিছু কমিটিতেও আমি চেয়ারম্যান। সাধারণত তারা (আইসিসি) এটি পরিবর্তন করে না। নতুন কাউকে তারা দায়িত্ব দেয় না । এমন কিছু করার ফলে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি শ্রীলংকাকে হতে হয়েছে, সেটি ইতোমধ্যেই দেখেছেন। আমাকে তাদের (আইসিসি) মেয়াদও শেষ করতে হবে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park