1. admin@weeklyprekkhapot.com : admin :
আবারও দেশসেরা এশিয়ান টিভি'র রামপাল প্রতিনিধি সুজন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আবারও দেশসেরা এশিয়ান টিভি’র রামপাল প্রতিনিধি সুজন

লায়লা সুলতানা, বাগেরহাট (খুলনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ বার পঠিত
আবারও দেশসেরা এশিয়ান টিভি'র রামপাল প্রতিনিধি সুজন

লায়লা সুলতানা, বাগেরহাট (খুলনা) প্রতিনিধি:
এশিয়ান টিভি’র ১১তম বর্ষপূর্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন।

অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বৃহস্পতিবার (১১ জানুয়ারি, ২০২৪ ইং) দিনভর এক জাঁকজমকপূর্ণ প্রতিনিধি সম্মেলনে এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি তার হাতে এ শ্রেষ্ঠ প্রতিবেদকের ক্রেস্ট তুলে দেন।

এ সময় এশিয়ান টিভি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদারকে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করায় ক্লাবের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকতায় আগামীতেও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবেন সুজন।

অভিনন্দন জানানো নেতৃবৃন্দরা হলেন, ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহ সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, সদস্য আমিনুল ইসলাম নান্টু, মো. রেজাউল ইসলাম, মো. নাজমুল হুদা, মো. তৌকির আহমেদ, আবু নাইম গাজী, লায়লা সুলতানা, শেখ সাগর আহমেদ, মুর্শিদা পারভীন, মো. হারুন শেখ, অধ্যাপক সুখময় ব্রহ্ম, মো. তুহিন মোল্লা, মো. জোবায়ের হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park