মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরু কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় চাইনিজ কুড়াল দিয়ে আকাশ মন্ডলকে আঘাল করে গুরুত্বর আহত করে ঘাতক মিশু মিয়া।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪ ইং) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামের দাম বাড়ীর পুকুর পাড়ে এঘটনা ঘটে।
এসময় গুরুত্বর আহত আকাশ মন্ডলকে উদ্ধার করে ঢাকা মিটর্ফোড হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। গুরুত্বর আহত আকাশ মন্ডল উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামের ধ্রুব মন্ডলের ছেলে। ঘাতক মিশু মিয়া একই গ্রামের মজনু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামের বাসিন্দা আকাশ মন্ডলের গরু কেনার জন্য কালাম ও মিশু মিয়া আসে।
এসময় গরুর দরদাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিশু মিয়া উত্তেজিত হয়ে সাথে থাকা চাইনিজ কুড়াল দিয়ে গরুর মালিক আকাশ মন্ডলকে কোপ মেরে বাম পায়ের হাটুর নিচে গুরুত্বর জখম করে।পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মিটর্ফোড হাসপাতালে নিয়ে যায়। আকাশ মন্ডলের মা বিমলা মন্ডল বলেন, গরু কেনাবেচার বিষয় নিয়ে আমার ছেলেকে পুকুর পাড়ে নিয়ে ধাড়ালো কুড়াল দিয়ে কোপ দিয়ে গুরুতর আহত করে। আমি এই সন্ত্রাসীদের যথাযথ বিচার চাই।
এবিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম জানান, এবিষয়ে আকাশ মন্ডলের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার রুজু হওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল উদ্ধার ও ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।