রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
রবিবার (৭ জানুয়ারি, ২০২৪ ইং) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জয়ী হয়ে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে সোমবার (৮ জানুয়ারি, ২০২৪ ইং) বেলা ৩টায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার সঙ্গে সাক্ষাত বিনিময় করেন।