1. admin@weeklyprekkhapot.com : admin :
রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

লায়লা সুলতানা, বাগেরহাট (খুলনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৪ বার পঠিত
রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

লায়লা সুলতানা, বাগেরহাট (খুলনা) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা জনসভায় রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি, ২০২৪ ইং) বিকাল ৪টায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ দলীয় প্রচারে অংশ নেওয়ায় মূলত আওয়ামী লীগের সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।

বৃহৎ অংশ স্বতন্ত্র প্রার্থীর সাথে থাকায় অস্বস্তিতে পড়েছে ক্ষমতাশীন দলের প্রার্থী। শেষমেশ ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে বলে এমন আভাস মিলেছে।

বাশঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট সেচ্চাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, অধ্যাপক সওকত আলী হাওলাদার, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park