1. admin@weeklyprekkhapot.com : admin :
ভোট গ্রহণের জন্য প্রস্তুত জয়পুরহাটের ৫ হাজার ৪২৬ কর্মকর্তা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভোট গ্রহণের জন্য প্রস্তুত জয়পুরহাটের ৫ হাজার ৪২৬ কর্মকর্তা

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত
ভোট গ্রহণের জন্য প্রস্তুত জয়পুরহাটের ৫ হাজার ৪২৬ কর্মকর্তা

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জয়পুরহাটের ২টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের জন্য প্রস্তুত জেলার ৫ হাজার ৪২৬ ভোট গ্রহন কর্মকর্তা। ইতোমধ্যে প্রশিক্ষনও শেষ হয়েছে এসব ভোট গ্রহন কর্মকর্তাদের।

তপসিল অনুযায়ী আগামী ৭ জানয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে জয়পুরহাট-১ ও ২ আসনের জন্য ৫ হাজার ৪২৬ জন ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগ করার পাশাপাশি তাদের প্রশিক্ষনও শেষ হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপারসহ অন্যান্য ভোট গ্রহন উপকরণ সরবরাহ করা হয়েছে।

ভোট গ্রহনের আগের দিন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কাছে ভোট গ্রহন উপকরণ বুঝিয়ে দেওয়া হবে এবং শুধুমাত্র ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

তিনি বলেন- নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এলাকায় আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য জেলার পাঁচ উপজেলাতেই বিজিবি’র ক্যম্প স্থাপন করা হয়েছে। প্রতি উপজেলার জন্য ২ প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে এবং ভোট কেন্দ্রে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর আলাদা আলাদা স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park