1. admin@weeklyprekkhapot.com : admin :
যে কারণে চটেছেন জাহ্নবী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যে কারণে চটেছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
যে কারণে চটেছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:
করণ জোহরের হাত ধরেই শ্রীদেবীকন্যা জাহ্নবীর ফিল্ম ক্যারিয়ার শুরু। বলিপাড়ার স্টারকিডদের কাছে তিনি ‘গড ফাদার’ হিসেবে পরিচিত। সেই করণই প্রকাশ্যে এবার ব্যঙ্গ করলেন জাহ্নবীকে।

বছরের শুরুতে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের সেই অনুষ্ঠানে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেলেন তিনি। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে সেটাও ফাঁস করে দিয়েছেন। আড্ডার মাঝে জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করেন। যা দেখে-শুনে বেজায় চটলেন অভিনেত্রী। করণ খুশিকে জিজ্ঞেস করেন, তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে।

খুশি মজা করেই বলেন, ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ান। এটা শুনে তৎক্ষণাৎ করণ জোহর বলেন- মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো। মেন্টরের কথা শুনেই তাৎক্ষণিক চটে যান জাহ্নবী! পাল্টা বলেন- এত সাহস হয় কী করে!

প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হলো কিম কার্দাশিয়ানের ভাইবোনদের নিয়ে এক রিয়েলিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি।

এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন তিন জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন- বাবা, খুশি আর শিখু।

উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে এবং সম্প্রতি দু’জনকে পূজাতেও দেখা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park