1. admin@weeklyprekkhapot.com : admin :
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৪ (প্রেক্ষাপট):
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহারনামীয় আসামী মোঃ শাকিল হোসেনকে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

শাকিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

গ্রেফতারকৃত শাকিলকে ৫ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ২০২৪ সকাল অনুমান এগারটায় ধানমন্ডির ২৭ নং রোডে মিনা বাজারের সামনে ও আশপাশ এলাকায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়।

এতে ভিকটিম সাহেদ আলী (২৭) সহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এই সংক্রান্তে ভিকটিমের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন। উক্ত রুজুকৃত মামলায় শাকিল হোসেন এজহারনামীয় আসামী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী।

সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের উপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, তার বাসায় অবৈধ অস্ত্র রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর মধুবাজারের হাজী আক্তার হোসেন রোডের বাসায় অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১ রাউন্ড রিভলবারের গুলিসহ ১টি রিভলবার, ১ রাউন্ড ব্যবহৃত রিভলবারের গুলির খোসা, ২টি চাপাতি, ২টি বড় ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

এছাড়াও গত ১৯ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়।

এতে হাসনাইন আহমেদ নামে একজন নিহত হয়।

উক্ত ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলায়ও শাকিল হোসেন একজন এজহারনামীয় আসামী।

গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি নিয়মিত মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালেত প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park