1. admin@weeklyprekkhapot.com : admin :
দক্ষিণ কোরিয়ায় বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দক্ষিণ কোরিয়ায় বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার (২ জানুয়ারি, ২০২৪ ইং) বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন। বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এ কথা জানিয়েছে।

ইয়োনহাপ বলেছে- লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরেছে।

টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে আসার সাথে সাথে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।

ইয়োনহাপ জানায়- লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন এবং অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park