1. admin@weeklyprekkhapot.com : admin :
উষ্ণতার বার্তা নিয়ে সোহানা সাবা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উষ্ণতার বার্তা নিয়ে সোহানা সাবা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
উষ্ণতার বার্তা নিয়ে সাবা

বিনোদন ডেস্ক:
গত বছর বিরতির পর ‘অসম্ভব’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন সোহানা সাবা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় ছিলেন অভিনেত্রী। নতুন বছরের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বেশ কিছু স্থিরচিত্র।

সবুজ শাড়ি পরে ফটোশুটের নতুন ছবিগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোহানা সাবা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ/ হে অসংগত হে বিকিরণ/ সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে / লয়ে যাও মোরে সুন্দর সন…।’

নতুন পোস্ট করা ছবিগুলো সোহানা সাবাকে দেখা গেছে আবেদনময়ী রূপে। যা পছন্দ করেছেন ভক্তরা। কেউ আবার মজা করে বলেছেন, ‘এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট’

‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’—বড় পর্দায় নিজের কাজের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন সোহানা সাবা। তবে চাহিদা থাকা সত্ত্বেও ধীরে ধীরে কাজ থেকে দূরে সরে যান তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাজ থেকে দূরে থাকার কারণ জানিয়েছিলেন সাবা। তিনি বলেছিলেন- ‘২০১৬ সালের শুরুতে আমার ডিভোর্স হয়। ডিভোর্স-পরবর্তী সময়ে মাথার মধ্যে কাজ করেছিল, বিয়ের কারণে বুঝি অনেক কিছু করতে পারিনি। এসব ভেবে ভেবে অস্থির জীবন যাপন করেছি। একদিন মনে হলো, আমি কী করছি! জীবনটাকে সুন্দর করব বলেই তো সেপারেশন নিয়েছি। আমি যদি আমাকেই সামলাতে না পারি! ছেলের দায়িত্বও আমার ওপর। সবচেয়ে বড় ব্যাপার, অগোছালো হয়ে যাই। বিবাহিত জীবনে আমি গুহার মধ্যে ছিলাম। কারণ, আমার স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আবার সেপারেশনে এলাম, তখন হঠাৎ অগোছালো হয়ে গেলাম।’

একই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন- ঘুরে দাঁড়ানোর গল্পও। তিনি বলেন- ‘একটা রাতে হঠাৎ মনে হলো যে দিস ইজ নট মি। এগুলো আমার সঙ্গে যায় না। আমি, আমার ছেলে, বাবা, আমার পরিবার—সবার ওপর তো আমার অনেক দায়িত্ব। আমি একজন অভিনেত্রী, নায়িকা হওয়ার জন্যই আমার জন্ম। তারকা হওয়ার জন্যই আমার জন্ম। এই আমি এসব কী করছি! উপলব্ধি হলো। এরপর লাইফটা ঢেলে সাজালাম’।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park