1. admin@weeklyprekkhapot.com : admin :
ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্টের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি নিয়োগ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তেও এখনো প্রোভিসি খালি আছে।

এদিকে দ্রুততম সময়ে উপাচার্য নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসের স্থবিরতা কাটানোর দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় প্রায় সোয়া এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। শনিবার (২১ সেপ্টেম্বর) ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়ে মহাসড়ক অবরোধ করে। দ্রুত উপাচার্য না পেলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। রাঙামাটি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তেও এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে পদায়নে বৈষম্যবিরোধী আন্দোলনের আদর্শ রক্ষিত হচ্ছে না বলে সংখ্যালঘু কমিউনিটির অভিযোগ। তারা বলছেন, কেবল এক কমিউনিটির লোককে ভিসি, প্রোভিসি নিয়োগ দেয়া হচ্ছে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অন্যান্য কমিউনিটির মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছ। তারা খালি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি, প্রোভিসি নিয়োগে সংখ্যালঘু কমিউনিটি থেকে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে বাছাই করে নিয়োগ দেয়ার দাবি করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park