1. admin@weeklyprekkhapot.com : admin :
সন্ত্রাসীদের আস্তানায় বিজিবি'র অভিযান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বান্দরবানে সন্ত্রাসীদের আস্তানায় বিজিবি’র অভিযান

বান্দরবান, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত
বান্দরবানে সন্ত্রাসীদের আস্তানায় বিজিবি'র অভিযান

বান্দরবান, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
বান্দরবানের রুমার দুর্গম দোপানিছড়ায় সন্ত্রাসীদের আস্তানায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি অভিযান পরিচালনা করেছে।

সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ০১টি অডিও/ভিডিও রেকর্ডার, ০১টি ভিডিও ক্যামেরা, ০১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ০১টি key ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ০১টি দূরবীণ, ০২টি ওয়াকিটকি, ০১টি ল্যাপটপ, ০২টি পাওয়ারফুল লাইট, ০১টি সোলার সিস্টেম, ০১টি আকাশ টিভি রিসিভার ও আমব্রেলা, ০১টি হেলমেট, ০২টি এন্ড্রয়েড ও ০২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, গাঁজা এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়াও সন্ত্রাসী আস্তানার আশেপাশে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধাষ পাওয়া যায় যার সবকিছুই সমূলে ধ্বংস করে দিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park