1. admin@weeklyprekkhapot.com : admin :
বৈষম্য দূর করতে হলে রাসুল (স:)'র আদর্শে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করতে হবে : খেলাফত মজলিস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বৈষম্য দূর করতে হলে রাসুল (স:)’র আদর্শে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করতে হবে : খেলাফত মজলিস

ঢাকা, ১৬ সেপ্টেম্ব,র ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত
বৈষম্য দূর করতে হলে রাসুল (স:)'র আদর্শে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করতে হবে : খেলাফত মজলিস

ঢাকা, ১৬ সেপ্টেম্ব,র ২০২৪ (দৈজাস):
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (স:)’র জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। আমরা রাসুল স. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আবদুল কাইউম সোবহানী, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. তারেক ফজল, মুফতি মনজুর আহমদ।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মুফতি আবদুল হক আমিনী, হাজী নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, এডভোকেট রফিকুল ইসলাম, আলহাজ¦ আমীর আলী হাওলাদার, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা এহতেশামুল হক নোমানী, মুফতি মনজুর আহমদ, মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park