1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা

বেনাপোল, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা

॥ রবিউল ইসলাম ॥
বেনাপোল, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার দোশর বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিল নকশায় দৈনিক ‘নোয়াপাড়া’ পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে স্থলবন্দর কর্তৃপক্ষ মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব বেনাপোল ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের স্ব-স্ব ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ থেকে অনতীবিলম্বে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক সুমনের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

বেনাপোলের সাংবাদিক মহল কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park