1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে বসতঘরের আগুনে নিভে গেলো শিশুর প্রাণ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে বসতঘরের আগুনে নিভে গেলো শিশুর প্রাণ!

সাভার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত
সাভারে বসতঘরের আগুনে নিভে গেলো শিশুর প্রাণ!

সাভার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
সাভারে একটি বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী মোহাম্মদ উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাকিব (১১) আহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর পশ্চিমপাড়া এলাকায় তাপসী রাবেয়ার মালিকানাধীন ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের বাবর আলীর ছেলে। সে পরিবারের সঙ্গে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর পশ্চিম পাড়া মহল্লায় বসবাস করত।

স্থানীয় বাসিন্দারা জানান, বিরুলিয়ার কালিয়াকৈর পশ্চিমপাড়া মহল্লায় বাবর-খাদিজা দম্পতি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। সকালে ঘরেই বাবর ঘুমাচ্ছিলেন আর পাশে গ্যাস লাইট নিয়ে খেলা করছিল মোহাম্মদ উল্লাহ। হঠাৎ মোহাম্মদ উল্লাহর হাতে থাকা গ্যাস লাইট থেকে ঘরে থাকা কাপড়ে আগুন লেগে যায়।

মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই আগুনে দগ্ধ হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একজন আহত হয়েছে। স্থানীয়রাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park