1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা পৌঁছেছেন ডোনাল্ড লু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা পৌঁছেছেন ডোনাল্ড লু

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত
ঢাকা পৌঁছেছেন ডোনাল্ড লু

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ (দৈনিক জাতীয় সংবাদ):
মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ ইউএস প্রতিনিধিদলের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উত্তর আমেরিকা) সামিয়া ইসরাত রনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাগত জানান।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

এর আগে সকালে একই প্রতিনিধিদলের অংশ হিসেবে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ফিন্যান্স বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকা এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে ব্যাপক ও বহুমুখী আলোচনার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ অন্যান্য আরো কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন এই প্রতিনিধি দলটির।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আয়োজিত একটি মধ্যাহ্নভোজেও যোগদান করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন শুক্রবার এই সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, শুধু একটি বিষয় নয়, বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্রের মতে, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

তার এ সফরের আগে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল, সহকারী সেক্রেটারি লু ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park