1. admin@weeklyprekkhapot.com : admin :
পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি হামলার শিকার : জাতিসংঘ বিশেষজ্ঞ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি হামলার শিকার : জাতিসংঘ বিশেষজ্ঞ

জেনেভা, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত
পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি হামলার শিকার :জাতিসংঘ বিশেষজ্ঞ

জেনেভা, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
অধিকৃত পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি বাহিনীর ‘হামলা ও হয়রানির শিকার’ হচ্ছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘যুদ্ধাপরাধ’ নিয়ে সংবাদ কভার করা বন্ধের প্রচেষ্টা চালানোয় ইসরাইলকে অভিযুক্ত করেছে। খবর এএফপি’র।

আগস্টের শেষে দিকে ইসরাইল পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসন শুরু করে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আইরিন খান এবং ফ্রান্সেসকা আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, এই মাসে জেনিন এবং তুলকারেম শহরে তিনটি ঘটনায় ইসরাইলি সেনারা ‘সাংবাদিক বা তাদের যানবাহন’ লক্ষ্য করে হামলা চালায়। এ সময় সেখানে সাংবাদিকরা সামরিক অভিযান এবং বেসামরিক হতাহতের বিষয়ে পেশাগত দায়িত্ব পালন করছিল।

ইসরাইলি বাহিনী জেনিন ও তুলকারেমে বিভিন্ন শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো অত্যন্ত সক্রিয়।

প্রতিবেদনে বলা হয়, প্রেস জ্যাকেট পরা সত্ত্বেও সেখানে ইসরাইলি হামলায় চারজন সাংবাদিক আহত হয়েছেন।

৩ সেপ্টেম্বর জেনিনে এমন একটি ঘটনা এএফপি’র এক সাংবাদিক প্রত্যক্ষ করেন।

বিশেষজ্ঞরা বলেছেন, ‘আমরা বেআইনিভাবে দখলকৃত পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। যা সম্ভাব্য যুদ্ধাপরাধমূলক প্রতিবেদন তৈরিতে বাধা দেওয়ার জন্য ইসরাইলি সেনাবাহিনীর অমার্জিত প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।’

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ২৯ জন সাংবাদিককে ইসরাইলি বাহিনী আটক করেছে। এ সময়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ তিনজনকে গ্রেফতার করেছে।

ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে এবং গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে এই অঞ্চলে ইসরাইল ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিম তীরে কমপক্ষে ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ইসরাইলি কর্মকর্তারা জানান, একই সময়ের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীসহ অন্তত ২৪ ইসরাইলি নিহত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park