1. admin@weeklyprekkhapot.com : admin :
আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সাভার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত
আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সাভার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার এমএ হাসান বাচ্চু(৫০), তার স্ত্রী স্বপ্না বেগম(৩২) এবং সন্তান জান্নাতী(৫)।

স্থানীয়রা জানান, বাচ্চু একাধিক বিয়ে করেছেন, তার আগের ঘরে একটি সন্তানও রয়েছে। এসব ঘটনা নিয়ে বাচ্চুর তৃতীয় স্ত্রী স্বপ্নার সঙ্গে ঝগড়া হত। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আজ সকালে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে আমাদের তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park