1. admin@weeklyprekkhapot.com : admin :
উত্তপ্ত বিতর্কের পর নির্বাচনী প্রচারণায় কমলা ও ট্রাম্প - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উত্তপ্ত বিতর্কের পর নির্বাচনী প্রচারণায় কমলা ও ট্রাম্প

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত
উত্তপ্ত বিতর্কের পর নির্বাচনী প্রচারণায় কমলা ও ট্রাম্প

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উত্তপ্ত বিতর্কে অংশ নেয়ার পর বৃহস্পতিবার ফের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী এবার নজর দিচ্ছেন দোদুল্যমান র্জ্যাগুলোর দিকে। কারণ, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় এসব রাজ্যের ভোটের ওপর অনেকটাই নির্ভরশীল। নির্বাচনের আর মাত্র দু’মাসেরও কম সময় বাকি। এ প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভালো করলেও শেষ পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা মুষ্টিমেয় সিদ্ধান্তহীন ভোটারের ওপরই তার জয়ী হওয়া নির্ভর করছে।

কমলা তার বিতর্কের অর্জনকে কাজে লাগিয়ে নর্থ ক্যারোলাইনার ভোটারদের কাছে টানার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। বৃহস্পতিবার তিনি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনা রাজ্যের দিকে প্রচারণায় বেশি নজর দিচ্ছেন। তিনি সেখানকার টুকসনে প্রচারণা চালাবেন।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনা রাজ্যটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে ১০ হাজার ভোট বেশি পেয়েছিলেন।

এদিকে বুধবার নিউইয়র্কে নাইন ইলেভেনের বাষির্র্কীতে উভয় প্রার্থী যোগ দিয়েছিলেন। সাময়িক বিরতির পর তারা দোদুল্যমান রাজ্যগুলোতে (সুইং স্টেট) যে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তা অব্যাহত রাখবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park