1. admin@weeklyprekkhapot.com : admin :
আজ ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম’র জন্মদিন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আজ ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম’র জন্মদিন

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত
আজ ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম’র জন্মদিন

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
দেশের একজন জনপ্রিয় লেখক, প্রকাশক, সম্পাদক, সংগঠক ও তরুণ সমাজসেবক সাংবাদিক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ’র আজ শুভ জন্মদিন।

যিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, মানবতাবাদীদের লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, একজন সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার ফেরিওয়ালা নামেই জনপ্রিয়।

ইলিশের বাড়ি চাঁদপুরে তিনি ১৯৮৪ সালের ৩১শে ডিসেম্বর জন্ম গ্রহন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী, সংগঠক, সমাজসেবক ও সাংবাদিক। ২০১৪ সালের ১০ই ফেব্রুয়ারি, ৩০ লাখ শহিদদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু করেন ‘অপরাধ মুক্ত বাংলাদেশ চাই’ (অমুবাচা) আন্দোলন, যার প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি।

পাশাপাশি সমাজের সর্বস্তরের অপরাধ তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সালের ২৯শে ডিসেম্বর প্রতিষ্ঠা করেন ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকা, যার সম্পাদকও তিনি। পরবর্তীতে ২০২০ সালে তার নিজ প্রকাশনায় প্রতিষ্ঠা করেন ‘ক্রাইম প্রতিদিন পাবলিকেশন্স’।

অদেখা-অজানা করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি, প্রিয়জনকেও এড়িয়ে চলেছেন, সেই সময়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিনামূল্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ করেন। করোনাকালে কঠিন এই দায়িত্ব পালন করায় সব মানুষের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) কর্তৃক ‘এফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড-২০২২’ এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) কর্তৃক ‘ইন্দো-বাংলা-নেপাল ইন্টারন্যাশনাল মিডিয়া কনক্লেভ-২০২৩’ সম্মাননা।

এছাড়াও তিনি ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য, ‘ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’ এর সাংগঠনিক সচিব, ‘লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল’ এর সদস্য, ‘কাফরুল প্রেসক্লাব’ এর সভাপতি, ‘মিরপুর প্রেসক্লাব’ এর সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন।

তাঁর সম্পাদনায় রয়েছে অসংখ্য বই- ‘আর কতো কাঁধাবে তুমি’ (উপন্যাস), অপরাধ পরিসংখ্যান (২০০৫-২০১৬ পর্যন্ত অপরাধের তথ্য), সমৃদ্ধি প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (আওয়ামী লীগের ১৮ বছরের উন্নয়ন, ৭২-৭৫, ৯৬-২০০১, ২০০৮-২০১৯), শতবর্ষে মুজিব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী), অসমাপ্ত রাজনীতি (গবেষণা মূলক)।

প্রকাশের অপেক্ষায় রয়েছে- জাতীয় চারনেতা (জাতীয় চারনেতা জীবনী), বাংলাদেশের প্রধানমন্ত্রী (সকল প্রধানমন্ত্রীর জীবনী), চাঁদপুরের ইতিহাস (গবেষণা মূলক), বাংলাদেশের রাষ্ট্রপতি (সকল রাষ্ট্রপতির জীবনী), বাংলাদেশের সংসদ নির্বাচন (প্রথম-একাদশ), ফরিদগজ্ঞের ইতিহাস (গবেষণা মূলক)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park