1. admin@weeklyprekkhapot.com : admin :
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশে পাপেট শো’র অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তিনি। ৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর বিকেলে মুস্তাফা মনোয়ার বাসায় মাথা ঘুরে পড়ে গেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের ‘পাপেটম্যান’খ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।

বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদান রয়েছে তার।

এছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। কাজের স্বীকৃতি হিসেবে দেশ বিদেশের অসংখ্য পদকসহ শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন মুস্তাফা মনোয়ার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park