1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

মো: হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
সিসিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঢাক-ঢোল বাজিয়ে মুন্সিগঞ্জ-১ আসনের জনসাধারণের মনোনীত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় জনতার ঢল নেমেছে।

শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩ ইং) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার গরু হাট সংলগ্ন ময়দানে বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন এর সভাপতিত্বে বালুচর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো: যুবায়ের আলমের সঞ্চালনায় এ পথসভায় জনতার ঢল নেমেছে এমন চিত্রটাই দেখা গেছে।

এর আগে মুন্সিগঞ্জ-১ আসনের জনসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবীর সকাল ৯টা থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট হয়ে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী, নয়াগাঁও গোডাউন বাজার, খিদিরপুর, লতব্দী, চর কমলাপুর,রামানন্দ, কংশপুরা,নতুন ভাষানচর,দোসরপাড়া,বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে গণসংযোগ ও পথসভা করে পরে বালুচর বাজারে পথসভায় যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান নাহিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, সহসভাপতি আব্দুল মান্নান কোম্পানি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম বাবুল, কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আশ্রাফ আলী, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, সাবেক সভাপতি খায়ের বেপারী, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক সদস্য আরিফ রসিদ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থকেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park