1. admin@weeklyprekkhapot.com : admin :
দৈনিক জাতীয় সংবাদ উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে দক্ষিণ সিটির
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে দক্ষিণ সিটির পিসিএসপি নিবন্ধন

ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত
উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে দক্ষিণ সিটির পিসিএসপি নিবন্ধন

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈনিক জাতীয় সংবাদ):

উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে ‘প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী সেবা প্রতিষ্ঠান (PCSP)’ নিবন্ধন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারির মাধ্যমে বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এসব পিসিএসপি নিবন্ধন দেওয়া হয়।

অনুষ্ঠানে ৩, ৫-১৩, ১৬-২০, ২৩-২৯, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৫-৫১, ৫৪-৬৮ ও ৭১ নম্বর ওয়ার্ডের পিসিএসপি’র নিবন্ধন দেওয়া হয়। বাকি ২৪টি ওয়ার্ডে একটি করে আবেদন পাওয়ায় সেসব ওয়ার্ডে পিসিএসপি নিবন্ধনে আজ ২টি জাতীয় দৈনিকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের এই উন্মুক্ত লটারি পরিচালনায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park