1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লার বরুড়ায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লার বরুড়ায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত
কুমিল্লার বরুড়ায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে
শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩ ইং) সকালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিয়াম(১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিলো না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মুঠোফোনে জানায়।

পরে পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয় ও বরুড়া থানায় অবগত করা হয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্টোর রুমের মেঝেতে শিশু সিয়ামের লাশ পাওয়া যায়।

সিয়ামের মামা হেদায়েতুল্লাহ ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’কে জানান- মাদরাসা থেকে জানানো হয়, সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপর পরিবারের সবাই সিয়ামকে খুঁজতে থাকেন। গত ৩ মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদরাসার বাবুর্চি জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এর জেরেই সিয়ামকে তিনি মেরে চলে যান। সিয়াম যেদিন থেকে নিখোঁজ ছিলেন ঠিক সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদরাসা থেকে উধাও হয়ে যান। তিনি সিয়ামকে হত্যা করেছেন। আমরা তার ফাঁসি চাই।

উক্ত বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেফতার করতে আমাদের টিম কাজ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park