1. admin@weeklyprekkhapot.com : admin :
হুকুমে সংবাদপত্র অফিসে হামলা-লুট, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

যুবদল নেতার হুকুমে সংবাদপত্র অফিসে হামলা-লুট, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত
যুবদল নেতার হুকুমে সংবাদপত্র অফিসে হামলা-লুট, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ
ছবি : সংগৃহীত।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস):
রাজধানীর উত্তরায় একটি স্থানীয় সংবাদপত্রের অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। যুবদলের সাবেক নেতা এস এম জাহাঙ্গীরের ‘হুকুমে’ তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন সংবাদপত্রের সহকারী সম্পাদক মো. মাসুম কাজী। একই সঙ্গে উত্তরা-পশ্চিম থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/এফ রোডের ৪৯-৫১ নম্বর বাড়ির উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনশেড ঘরে পত্রিকাটির অফিস। গত ১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের সাবেক নেতা ও উত্তর বিএনপির নেতা এস এম জাহাঙ্গীরের হুকুমে তার ক্যাডার বাহিনী সন্ত্রাসীর নেতৃত্বে পত্রিকা অফিসে হামলা চালানো হয়। সেসময় সেখানে অবস্থান করা সাংবাদিক এস এম নুর, সোহেল, জয় এবং সবুজকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিসের সব আসবাবপত্র (৩টি কম্পিউটার, একটি ল্যাপটপ, সিসিটিভি মনিটর, সিলিং ফ্যানসহ টেবিল-চেয়ার) লুট করে নিয়ে যায়।

এতে আরও বলা হয়, তাছাড়া ২০১৩-২০২৪ সালের জুন পর্যন্ত পত্রিকার সব অফিস কপি, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, সংবাদের প্রমাণপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তারা অফিসে তালা লাগিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে বের করে দেয়। এতে আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা উত্তরা-পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। সেনাবাহিনীর ক্যাম্পেও জানিয়েছি। তারপরও সন্ত্রাসীরা এমন ভয়ঙ্কর যে আমরা অফিসে যেতে পারছি না। লিখিত অভিযোগে অফিস খুলে দেয়া এবং লুট মালামাল ফেরতের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরায় চাঁদাবাজির হাতবদল হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের ছত্র-ছায়ায় থাকা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসব অপকর্মে জড়িয়ে পড়েছেন বলেও একাধিক অভিযোগ পাওয়া গেছে। সংবাদপত্র অফিসে হামলা-লুট এবং উত্তরায় চাঁদাবাজির ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান বলেন, রাস্তা আটকে কোনো দোকানপাট বসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। তাছাড়া পরিবহনের চাঁদাবাজির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে বিএনপির বর্তমান নেতা ও সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, সংবাদপত্র অফিসটি এক সময় বিএনপির অফিস ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা দখল করে আওয়ামী লীগের অফিস করা হয়। গত পরশু সেখানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাতে আমাকে জড়ানো হয়েছে বলেও জেনেছি। পরে যুবদল নেতা মিলন ও পত্রিকার লোকদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park