1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ৪৬তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ৪৬তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জয়পুরহাট, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
জয়পুরহাটে ৪৬তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

॥ রোকনুজ্জামান রুবেল ॥
জয়পুরহাট, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের রেইল গেইট এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া করা হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব আদনানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারায় উজ্জীবিত নেতাকর্মীরা। যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোনো বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজি বা কোন নিরীহ মানুষকে হয়রানি সহ কোন ধরনের অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park