1. admin@weeklyprekkhapot.com : admin :
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। বুধবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাঁদের এই বৈঠক হয়।

স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ অভ্যূত্থানে অনেক ছাত্র জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এ অন্তবর্তীকালীন সরকারের উপর সকলের অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরো বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের ৫০ বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের এ দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park