1. admin@weeklyprekkhapot.com : admin :
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় বসবে বিসিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় বসবে বিসিবি

ঢাকা, ২৭ আগস্ট ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পঠিত
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় বসবে বিসিবি

ঢাকা, ২৭ আগস্ট ২০২৪ (দৈজাস):
আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় অমিমাংসিত থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

একটি হত্যাকান্ডের মামলার আইনি নোটিশের প্রেক্ষিতে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বহিষ্কারের আলোচনা সামনে এসেছে।

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে আকরাম বলেছেন, ‘সভাপতি বলেছিলেন প্রথম টেস্টের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমি যতদূর জানি আমরা এখনও কোন আইনি নোটিশ পাইনি। এমন কিছু হলে পরে আমরা সিদ্ধান্ত নিবো।’

বোর্ডের সর্বশেষ সভায় নতুন দুইজন বাদে বাকি ৮ জন পরিচালকই উপস্থিত ছিলেন। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালক পদে রয়েছেন আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের রাজনীতির সাথে বেশ কয়েকজন পরিচালক জড়িত আছেন এবং এখনও তাদের দেখা যায়নি।

সংবিধান অনুযায়ী কোন পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শুন্য হয়ে যাবে। বৃহস্পতিবারের সভার পরও পরিচালক থাকবেন তারা। কিন্তু এরপরের সভায়ও অনুপস্থিত থাকলে পদগুলো আনুষ্ঠানিকভাবে শুন্য হতে পারে। জানা গেছে বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বে থাকা কমিটিগুলো বর্তমান পরিচালকদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।

প্রথমে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস। বৃহস্পতিবারের সভার পর নতুন ক্রিকেট অপারেশন্স প্রধানকে দেখা যেতে পারে।

সভায় সবচেয়ে সবচেয়ে বড় ইস্যু হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park