1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত দুই মাসে (০৫ জুন থেকে ০৫ আগস্ট) যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের তিন সদস্যদের OHCHR (Office of the High Commissioner for Human Rights) প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

OHCHR এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান Rory Mungoven এর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Livia Cosenza এবং Alexander James Amir El Jundi।

ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্যরা মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা এক নম্বর অবস্থান অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘ প্রতিনিধিদলকে অনুরোধ করেছি।

তিনি বলেন, প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে তিনি সহযোগিতা চান। আমার পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে। তাছাড়া বৈঠকে বন্যার্তদের বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে। এর আগে OHCHR এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে Rory Mungoven বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রকৃত তথ্য প্রমাণ সহ আনুষঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে, সে বিষয়ে সহযোগিতার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন। তাছাড়া ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কার্যক্রম শুরু হলে যাতে এসব তথ্য প্রমাণ সঠিকভাবে সরবরাহ করা হয়- সে বিষয়েও উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park